× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রেলপথ, ট্রেন চলাচল বন্ধ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১২:৫১ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১২:৫৪ পিএম

ক্ষতিগ্রস্থ রেলসেতু মেরামত করছেন শ্রমিকরা। প্রবা ফটো

ক্ষতিগ্রস্থ রেলসেতু মেরামত করছেন শ্রমিকরা। প্রবা ফটো

কুড়িগ্রামের রাজারহাটের সিঙ্গেরডাবরি পাছগাছী এলাকায় বৃষ্টির পানির স্রোতে ফোর জে রেলসেতু ক্ষতিগ্রস্থ হওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল সেতুর নিচে ইটের তৈরি পিলার ধসে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ। 

শনিবার (১৪ অক্টোবর) তিস্তা রেলওয়ে বিভাগের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাত থেকে সেতু মেরামতের কাজ চলছে। শনিবার সন্ধ্যার মধ্যে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রেল কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কাজ শেষ না হওয়া পর্যন্ত লালমিনরহাট থেকে যাতায়াত করবে। কুড়িগ্রামের যাত্রীদের লালমনিরহাট, তিস্তা অথবা কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে।

ফলে কুড়িগ্রাম থেকে ঢাকা যাতায়াতকারী কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে পারবর্তীপুর যাতায়াতকারী লোকাল ট্রেন ও কুড়িগ্রাম থেকে কাউনিয়া রেলস্টেশন পর্যন্ত যাতাযাত করা একটি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা