× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, নিহত ২

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১১:৩৯ এএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১১:৪২ এএম

শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে যাওয়া ঘর। প্রবা ফটো

শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে যাওয়া ঘর। প্রবা ফটো

মাগুরার শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা আরশেদ শেখ কানু ও সবিরন বেগম। আহত হয়েছেন- জাহাঙ্গীর শেখ।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তের পরিপেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা আলী নূর জানান, শনিবার ভোরে আলম শেখের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। পাশের ঘরে থাকা সবিরন বেগম আগুনে পুড়ে মারা যান। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সবিরন বেগমের মরদেহ উদ্ধার করে। আগুন নেভানোর জন্য প্রতিবেশী আরশেদ শেখ ও জাহাঙ্গীর শেখ এগিয়ে আসলে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরশেদ শেখ মারা যান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা