× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা সরকারের বরাদ্দে সিলেট সিটির উন্নয়ন : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩ ২২:১৯ পিএম

শেখ হাসিনা সরকারের বরাদ্দে সিলেট সিটির উন্নয়ন : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচুর বরাদ্দ দেওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর উন্নয়ন করার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ’সিলেট সিটি করপোরেশনের মেয়র বিরোধী দলের হওয়া সত্ত্বেও শেখ হাসিনা উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছেন। আর মেয়র আরিফ বরাদ্দের সেই টাকা জনগণের কল্যাণে ও উন্নয়নে সঠিকভাবে ব্যয় করেছেন। আর সেজন্য নগরীর অনেক উন্নয়ন হয়েছে।’

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে দেওয়া এক নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। বিকাল ৪টার দিকে শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু)-এর সভাপতিত্বে নগরীর সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন রাজনীতিবিদ লোকমান আহমদ, শিক্ষাবিদ ড. কবীর চৌধুরী, অধ্যক্ষ আতাউর রহমান, পেশাজীবীদের মধ্যে অ্যাডভোকেট এমাদ উল্লাহ শাহীন, অ্যাডভোকেট মামুন রশীদ, প্রাইভেট হাসপাতাল লিমিটেড অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ, সাংবাদিক আব্দুর রশীদ রেনু, শাহ দিদার আলম নবেল প্রমুখ। 

সংবর্ধিত অতিথির বক্তব্যে মেয়র আরিফ কান্নাজড়িত কণ্ঠে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নগরবাসীর সর্বাত্মক সহযোগিতায় নগরীর উন্নয়ন করার সুযোগ হয়েছে। তিনি নগরবাসীর পাশে সব সময় থাকার অঙ্গীকারও করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা