× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ নভেম্বর উন্মোচন হচ্ছে খুলনা-মোংলা রেললাইনের দ্বার

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩ ১৩:৫২ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩ ১৮:০৬ পিএম

খুলনা-মোংলা রেললাইন। প্রবা ফটো

খুলনা-মোংলা রেললাইন। প্রবা ফটো

আগামী ৯ নভেম্বর চালু হচ্ছে স্বপ্নের খুলনা-মোংলা রেললাইনের দ্বার উন্মোচন হচ্ছে। ইতোমধ্যেই খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজের ৯৯ শতাংশ শেষ হয়েছে। বাকি একভাগ কাজ শেষ করতে চলছে তোড়জোড়। এ মাসের মধ্যে পুরো কাজ শেষে চলতি অক্টোবরেই এই রেললাইনে ট্রেনে ট্রায়াল রান শুরু হবে। 

আগামী ৯ নভেম্বর খুলনা-মোংলা রেল পথের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রেলপথ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খুলনার সার্কিট হাউজ ময়দানে নির্বাচনি জনসভায় ভাষণও দেবেন তিনি। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এতথ্য নিশ্চিত করেছেন।

খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্পের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম আজান বলেন, আগামী ৯ নভেম্বর এই রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের কাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে। ৯১ কিলোমিটার এই রেলপথের মধ্যে ৮৮ কিলোমিটার রেলপথ বসানো কাজ শেষ। আগামী ১০ দিনের মধ্যেই এই প্রকল্পের বাকি ৩ কিলোমিটার রেলপথের কাজ শেষ হবে। শতভাগ কাজ শেষ হলে অক্টোবরের মাঝামাঝি থেকে ট্রেনের একাধিক ট্রায়াল রান দেয়া হবে। 

তিনি বলেন, চার হাজার ২৬০ কোটি টাকা ব্যায়ে খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে। ২০১৭ সালের ১৫ অক্টোবর রূপসা রেলসেতুরর কাজ শুরু হয়। পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন সপ্তম ও শেষ স্প্যানটি বসে রূপসা রেলসেতুতে। রূপসা নদীর ওপর ৫ দশমিক এক তিন কিলোমিটার রেলসেতুর পুরোটাই শেষ হয়েছে। রেলসেতুটি নির্মাণ করে লার্সেন অ্যান্ড টার্বো এবং রেল লাইন নির্মাণের কাজ করে ইরকন ইন্টারন্যাশনাল। 

এই রেলপথের ১১টি ষ্টেশনের প্লাটফর্মের নির্মাণ কাজও শেষ হয়েছে। ইতিমধ্যেই এই রেলপথের ১০৭টি ছোট ব্রিজ ও ৯টি আন্ডারপাস নির্মাণ কাজও শেষ হয়েছে। বিভিন্ন স্থানে রেলপথের ফিনিশিং, সিগনালিং ও টেলিকমিউনিকেশনের কাজও শেষের পথে। এই রেলপথ উদ্ধেধনের মধ্যদিয়ে বিশ্বের একমাত্র রেল সংযোগবিহীর আন্তজার্তিক সমুদ্র বন্দর হিসেবে প্রতিষ্ঠার ৭২ বছর পর দুর্নাম ঘুচবে মোংলা বন্দরের। 

খুলনা-মোংলা প্রকল্পটি বাস্তবায়নে চার হাজার ২৬০ কোটি টাকার মধ্যে ভারতীয় লোন হচ্ছে ২৯৪৮ কোটি টাকা। আর বাংলাদেশ সরকারের অর্থায়ন করেছে ১৩১২ কোটি টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা