× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও মদমুক্ত পূজার আহ্বান এমপি বাহারের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ২১:৩৯ পিএম

কুমিল্লা টাউনহল মাঠে মতবিনিময় সভায় বক্তব্য দেন আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রবা ফটো

কুমিল্লা টাউনহল মাঠে মতবিনিময় সভায় বক্তব্য দেন আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রবা ফটো

পূজা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়ার পর আবারও মদমুক্ত পূজা করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বৃহস্পতিবার (১২ অক্টোবর)  কুমিল্লা টাউনহল মাঠে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

গত ৪ অক্টোর এমপি বাহাউদ্দিন বাহারের মদমুক্ত পূজা করার আহ্বান জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার এই বক্তব্যের নিন্দা জানান বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা জানান, মদের জন্য পূজার সংখ্যা বাড়ছে বলে তিনি যে মন্তব্য করেছেন, তা তার রাজনীতিক ও মুক্তিযোদ্ধা পরিচয়কে জনসমক্ষে নিঃসন্দেহে ভূলুণ্ঠিত করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বাহাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হলে এর খেসারত দিতে হবে। 

সংসদ সদস্য বাহাউদ্দিন বলেন, ’কলকাতার পত্রিকায় পূজায় মদ না খাওয়ার কথা বলা হয়। বাংলাদেশের বহু পত্রিকা আমি দেখাতে পারব যেখানে পূজায় মাদকের বিরুদ্ধে অবস্থানের কথা বলা হয়েছে। শুধু এমপি বাহার মাদকের বিরুদ্ধে বললেই দোষ? এমপি বাহার বললেই অপরাধ?’ এ সময় তিনি হাতে থাকা বিভিন্ন পত্রিকার কাটিং তুলে ধরেন এবং পড়ে শোনান।

সংসদ সদস্য বাহাউদ্দিন বলেন, ‘ঢাকায় বসে প্রতিবাদ না জানিয়ে মন্দিরগুলো ঘুরে যান। ঢাকায় বসে মন্দিরের পরিস্থিতি বোঝা যায় না। মদ খেয়ে আমার মেয়েদের বিরক্ত করবে? পূজা করতে যাওয়া নারী পূজারিদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করবে? তা হতে দেওয়া হবে না। আমি আবারও বলব, আপনারা মদমুক্ত পূজা করেন। আমার এই বক্তব্য কাটিং করে প্রচার করেছে একটি মহল। তারাই আমার ওপর গুলি চালিয়েছিল যখন আমি মন্দিরে গিয়েছিলাম। হিন্দু লোক মারা যাওয়ার পর আমি কাঁধে করে নিয়ে গেছি দাহ করতে। আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র?’

এমপি আরও বলেন, ‘তারা বলে, আমাকে নমিনেশন দিলে খেসারত দিতে হবে। কী খেসারত দিতে হবে শুনি? শেখ হাসিনা আমেরিকার স্যাংশনকে ভয় পায় না, তাদের কথায় নমিনেশন দিবে নাকি? মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাদের থেকে আমাদের অবদান বেশি।’ 

কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি পাপড়ি বসু এবং নগরীর ৯১ পূজামণ্ডপের প্রতিনিধিরা।

বক্তব্যের শেষ দিকে এমপি বাহাউদ্দিন বলেন, ’আমি সিভিল সার্জনকে বলব পূজার সময় সার্বক্ষণিক হাসপাতাল খোলা রাখবেন। মদ খাওয়া মনে হলেই আপনার এখানে আনা হবে। ভালো করে ওয়াশ করে দেবেন। যেন আর কোনো দিন মদ মুখে না নেয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা