মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৯:১৫ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ১৯:৩৫ পিএম
শিক্ষক আবু খালেদ পাঠান। প্রবা ফটো
কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শিক্ষক আবু খালেদ পাঠানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঐতিহাসিক শহীদী মসজিদের মাঠে জোহর নামাজের পর জানাজা শেষে বয়লা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ ভোরে ঢাকা থেকে তার মরদেহ কিশোরগঞ্জে আনা হয়। সকাল ১০টার দিকে তার মরদেহ কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আলাদা আলাদা বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছে।