× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

৬ প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৭:৪১ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ১৭:৪২ পিএম

৬ প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল- আশুগঞ্জ) উপনির্বাচনে মনোনয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাছাইয়ে ছয়জন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বাছাই প্রক্রিয়া করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির (জাপা) মো. আব্দুল হামিদ ভাসানী, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুর রাজ্জাক এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে অবৈধ ঘোষণা করা হয়।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন দাখিলের সময় মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। এর মধ্য থেকে নির্বাচন কমিশন দৈব চয়নের মাধ্যমে দশজন ভোটারের স্বাক্ষর যাচাই করে। যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া মারা যান। এতে আসনটি আবার শূন্য হয়। তফসিল অনুযায়ী, আগামী ৫ নভেম্বর এ আসনে আবার উপনির্বাচন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ২০ অক্টোবর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা