× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফতুল্লায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৬:৩৪ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ১৭:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. মাহিম। 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হানিফ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহিমকে আসামি করে গতকাল বুধবার ধর্ষণ মামলা করেন মাদ্রাসাছাত্রীর মা। বৃহস্পতিবার ভোরে আসামি মাহিমকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এজাহার সূত্রে জানা গেছে, আসামি মাহিম ও বাদীর পরিবার পাশাপাশি বাড়িতে বাস করে। ৫ সেপ্টেম্বর রাতে মাদ্রাসা থেকে বাড়িতে আসে ওই ছাত্রী। ৬ সেপ্টেম্বর বিকালে আসামি ওই কিশোরীকে নিজ বাসায় ডেকে নেয়। পরে কিশোরীর ওড়না দিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার হুমকি দেয় মাহিম। ঘটনার এক মাস পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মায়ের কাছে বিস্তারিত জানায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা