× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশংসায় ভাসছেন কিশোরগঞ্জের ইয়ামিন

মধ্যাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১৬:১৫ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১৬:১৮ পিএম

প্রশংসায় ভাসছেন কিশোরগঞ্জের ইয়ামিন

সততার অনন্য নজির স্থাপন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র (এসএসসি পরীক্ষার্থী) আল জাবের ইয়ামিন নামে এক কিশোর।

পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের আহসান উল্লাহ নয়নের ছেলে ইয়ামিন কুড়িয়ে পাওয়া ৩০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দোকান পরিষ্কার করতে গিয়ে একটা পলিথিন ব্যাগে টাকা দেখতে পান ইয়ামিন। খোঁজ নিয়ে জানতে পারেন টাকার আসল মালিক রাসেল বুক হাউজের মালিক ব্যবসায়ী রাকিবুল হাসান। 

রাকিবুল হাসান জানান, টাকা কোথায় হারিয়েছে, মনে করতে পারছিলেন না। একপর্যায়ে টাকা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। টাকা ফেরত পেয়ে তিনি খুবই খুশি। টাকা ফেরত দেওয়ায় কিশোর ইয়ামিনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পাকুন্দিয়া উপজেলা পুস্তক বিক্রয় সমিতির সভাপতি শাহজাহান নয়ন বলেন, কিশোর ইয়ামিন টাকাগুলো পেয়েও ফেরত দিয়েছে শুনে তিনি খুব খুশি। ইয়ামিনের সততায় মুগ্ধ তিনি।

প্রবা/এফএস/টিকে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা