× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ২০:২০ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৩ ২০:৩২ পিএম

চার বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ওমর আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

চার বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ওমর আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রবা ফটো

বগুড়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি এক চাতাল শ্রমিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১১ অক্টোবর) সকালে লালমনিরহাটের পাটগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাবের বগুড়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মীর মনির হোসেন।

গ্রেপ্তার ওই আসামির নাম ওমর আলী। তিনি শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকার বাসিন্দা।

এসপি মীর মনির বলেন, ’সোমবার দুপুরে একটি চাতালে শিশুটি খেলা করছিল। এ সময় বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যান আসামি। তখন বাড়িতে কেউ ছিল না। পরে শিশুটিকে ধর্ষণ করেন আসামি।’

তিনি আরও বলেন, ’অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরে রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

শিশুর পরিবার থেকে ধর্ষণ মামলা করলে র‍্যাব পলাতক আসামি ওমর আলীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। সকালে লালমনিরহাটের পাটগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর আলীকে শেরপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা