× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা সিটি মেয়রের দায়িত্ব নিলেন আব্দুল খালেক

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ১৯:৫৩ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৩ ২০:৩৫ পিএম

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম নতুন মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। প্রবা ফটো

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম নতুন মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। প্রবা ফটো

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের চার মাস পর তৃতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নিয়েছেন তালুকদার আব্দুল খালেক। বুধবার (১১ অক্টোবর) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম নতুন মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে মেয়র ও কাউন্সিলররা নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনখুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ প্রমুখ।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ’খুলনা নগরীর ড্রেন, রাস্তা, খাল ও টার্নিং মোড়ের সৌন্দর্য বৃদ্ধির চলমান উন্নয়নকাজ অসময়ে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিলম্বিত হচ্ছে। মানসম্মত নির্মাণকাজের জন্য নগরবাসীকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। চলমান কাজ শেষ হলে খুলনা মহানগরী আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।’

মেয়র আরও বলেন, ’নির্মাণাধীন ড্রেনের স্থানে সরকারি জায়গায় কোনো ব্যক্তিগত স্থাপনা থাকলে নগরের উন্নয়ন ও জনগণের স্বার্থে তা দ্রুত সরিয়ে নিতেও অনুরোধ জানাই। পরিষ্কার-পরিচ্ছন্ন শহর পেতে নগরবাসীকে সচেতন হতে হবে। বাড়ির ময়লা নির্ধারিত স্থানে ফেলতে হবে। নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা