× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৮:২৪ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৮:৩৩ পিএম

মো. আবুল হোসেন ও মো.আল-আমিন। প্রবা ফটো

মো. আবুল হোসেন ও মো.আল-আমিন। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, অলেক মিয়ার ছেলে কাতার প্রবাসী আল-আমিন ও হেলো মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. আবুল হোসেন। আল-আমিন ও আবুল হোসেন ছুটি নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আল-আমিন ও আবুল হোসেন জমির আইল কেটে জমি থেকে পানি নামানোর জন্যে মাঠে যান। পাশেই একটি পরিত্যক্ত ঘরে বিদ্যুতের তার জমির পানিতে পড়ে ডুবে ছিল। জমির পানি নামানোর জন্যে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি শুনে তদন্ত অফিসারকে নির্দেশ দিয়েছি তদন্তের জন্যে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা