× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে গণ অভিযান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৩:৩১ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৪:২৭ পিএম

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। প্রবা ফটো

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। প্রবা ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। পুটিবিলা ও চুনতি ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে দুই লাখ ১৪ হাজার ৭৮০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানপরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া বুড়া মেম্বার পাড়া থেকে ৭৬ হাজার ঘনফুট, ৮ নম্বর ওয়ার্ডের সরই ব্রিজের উত্তর পাশ থেকে ১২ হাজার ৬০০ ঘনফুট, দক্ষিণ পাশ থেকে ৭ হাজার ২৯০ ঘনফুট, পহরচান্দা সরই ব্রিজের পূর্ব পাশ থেকে ৫৩ হাজার ৮২০ ঘনফুট, গৌড়স্থান লোকমানের দোকানের পিছন থেকে ২৩ হাজার ৮৭০ ঘনফুট, গৌড়স্থান নয়া পাড়া থেকে ৩০ হাজার ৪০০ ঘনফুট ও চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলবুনিয়া খানদিঘী এলাকা থেকে ১০ হাজার ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল বলেন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটরও জব্দ করা হয়। জব্দ করা বালু নিলামে বিক্রি করা হবে এবং এস্কাব্যাটরের মালিককে যোগযোগের জন্য বলা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। বালু উত্তোলনকারীরা অভিযান পরিচালনার পূর্বে পালিয়ে যাওয়ার কারণে কাউকে জরিমানা করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা