× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন মঙ্গলবার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ২২:৫২ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩ ২৩:০৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের পারিবারিক সফরে আগামীকাল টুঙ্গিপাড়ায় যাবেন। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করতে ট্রেনে চড়ে ফরিদপুরের ভাঙ্গা যাবেন। সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। 

জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন। 

এ দিন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন। পরদিন সকালে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান জানান, পারিবারিক সফরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসবেন। 

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন বলে মনে করছেন নেতাকর্মীদের।

গোপালগঞ্জে বেসরকারি বৈধ অস্ত্র বহনের উপর ৬ দিনের নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জে বেসরকারি অস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শনের ওপর ছয় দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা প্রশাসন।

গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা