× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকের গালে চড় মারার ঘটনায় মামলা, বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ২২:৪৯ পিএম

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়। সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়। সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনে বাধা দেওয়ায় শিক্ষকের গালে ছাত্রের চড় মারার ঘটনায় মামলা হয়েছে।

রবিবার রাতে স্কুলের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান সদর থানায় অভিযোগপত্র দেন। এরপর সোমবার (৯ অক্টোবর) নিয়মিত মামলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. নাজিম উদ্দিন আল আজাদ।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সমিতির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হবে।

একই ঘটনায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেন। তবে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এবং পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের আশ্বাসে ৩ ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়।

এদিকে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

অভিযুক্ত ছাত্রের নাম সাইফুল আমিন। সে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিনের ছেলে। 

প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান বলেন, বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে এসএসসির নির্বাচনী পরীক্ষায় প্রভাতী শাখার দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ অসদুপায় অবলম্বন করে। দায়িত্বপালনকারী সহকারী শিক্ষক হাফিজুর রহমান এতে বাধা দিলে শীর্ষ তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। 

তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতির পরামর্শে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা