× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে গর্ভপাত ঘটাতে গিয়ে ছাত্রীর মৃত্যু

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ২০:৫১ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩ ২২:২৭ পিএম

বাকেরগঞ্জে গর্ভপাত ঘটাতে গিয়ে ছাত্রীর মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে গর্ভপাত ঘটাতে গিয়ে অন্তঃসত্ত্বা এক মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে সোমবার (৯ অক্টোবর) পরিবারের নিকট হস্তান্তর করেছে বাকেরগঞ্জ থানা-পুলিশ। 

এর আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ওই ছাত্রীর মৃত্যু হয়। সে উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের ইছাপুরা গ্রামের ওমর ফারুক হাওলাদারের মেয়ে ও দর্জি বাড়ি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত শাকিল গাজী একই উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে।

ছাত্রীর বাবা ওমর ফারুক বলেন, ’আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে এলাকার শাকিল গাজী শারীরিক সম্পর্ক করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি শাকিল জানার পর তার ভাবিকে নিয়ে বাউফল থানার কালিসুরি বাজারে একটি ক্লিনিকে নিয়ে গর্ভজাত শিশু অপসারণের চেষ্টা করে।’

মৃত শিক্ষার্থীর মা জানান, মেয়ের শারীরিক পরিবর্তন দেখে তার কাছে জানতে চাইলে সে আমাদের কাছে ঘটনা খুলে বলে। এ বিষয়ে প্রেমিক শাকিলের কাছে জানতে চাইলে সেও সম্পর্কের কথা স্বীকার করেছে।

ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ওনারা মেয়ে অসুস্থ হওয়ার বিষয়টি আমাকে জানিয়েছিলেন। তখন আমি আগে মেয়েটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পরামর্শ দিয়েছিলাম।’

ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম শফিক বলেন, ’এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বলেছি।’

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.মোস্তফা জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা শাকিলসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা