× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজায় থাকবে ৪ স্তরের নিরাপত্তা : সিএমপি কমিশনার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ২০:০৫ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ২০:৫৭ পিএম

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : সংগৃহীত

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।

তিনি বলেন, ‘আমরা ভালোর প্রত্যাশা করি, খারাপের জন্য প্রস্তুতি রাখি। যেকোনো ধরণের খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে কীভাবে আমরা সেগুলো মোকাবিলা করব সে প্রস্তুতি আমাদের আছে। আমাদের কুইক রেসপন্স নামে স্পেশালিষ্ট একটি টিম সবসময় এক্টিভ থাকবে।’

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। 

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘আমাদের বোম ডিস্পোজাল ও সোয়াতের টিম আছে। তারা দেশে-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত। তারা সবসময়ের জন্য প্রস্তুত থাকবে। স্পেসিফিক পূজায় হামলা নিয়ে আশঙ্কা নেই। অভিজ্ঞতা থেকে যে প্রস্তুতি নেওয়ায়া দরকার সেটা আমরা নেব। পূজোর নিরাপত্তা নিয়ে শুধু যে পুলিশ কাজ করবে তা নয়। এখানে পুলিশ, আনসার, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।’

তিনি বলেন, ‘এবারের পূজায় পুলিশের দেড় হাজার সদস্য মোতায়েন থাকবে। আমরা চারস্তর বিশিষ্ট একটি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবো এই দুর্গাপূজা উদযাপনে। ২৭৮টি পুজা মন্ডপে পুজো হবে সিএমপিতে। গতবারের চাইতে এবার ১০টি বেশি। এরমধ্যে ১২৬টিকে অতি গুরুত্বপূর্ণ মণ্ডপ হিসেবে বিবেচনা করেছি। প্রতিটি মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকবে।’

মতবিনিময়কালে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক উজ্জ্বল সেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, আবদুল মান্নান মিয়া ও উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা