× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুষের টাকা ফেরত চাওয়ায় ক্রসফায়ার দেওয়ার হুমকির অভিযোগ

বরিশাল অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৯:৪৫ পিএম

বীর মুক্তিযোদ্ধা-শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন এম নেছার উদ্দিন। প্রবা ফটো

বীর মুক্তিযোদ্ধা-শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন এম নেছার উদ্দিন। প্রবা ফটো

হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার শর্তে নেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় ক্রসফায়ার দেওয়ার হুমকি দিয়েছে তদন্তকারী কর্মকর্তা পুলিশ সদস্য। এমন অভিযোগে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি।

রবিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউনিটির বীর মুক্তিযোদ্ধা-শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন এম নেছার উদ্দিন। তিনি গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামের বাসিন্দা।

নেছার উদ্দিন ২০২১ সালের ১৩ নভেম্বর গলাচিপা থানায় করা দুধা পল্লান হত্যা মামলার আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন পটুয়াখালীর গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন।

সংবাদ সম্মেলনে নেছার উদ্দিন জানান, মামলায় তিনিসহ তার চার ভাইকে আসামি করা হয়। কিন্তু দুধা পল্লানের দুই ছেলে, তার ভাই, মামা, চাচা ও মাসহ সবাই একাধিক সংবাদমাধ্যমসহ এসআই মহসিনের কাছে বক্তব্য দিয়েছে যেনেছাররা জড়িত নন। 

নেছার উদ্দিনের অভিযোগ, তবুও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন তাদের হয়রানি ও ভয়ভীতি দেখান। মামলার অভিযোগপত্র থেকে তাদের অব্যাহতি দেওয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করেন। সবাই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

নেছার বলেন, একপর্যায়ে মহসিন তার স্ত্রী শাহিনুর বেগমকে প্রস্তাব দেন যেদুই লাখ টাকা দিলে তার স্বামীর নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হবে। এ প্রস্তাবে মহসিনকে এককালীন ১ লাখ ৮৫ হাজার টাকা দেওয়া হয়। 

নেছারের অভিযোগ, টাকা নিয়েও তার নাম চার্জশিটে রয়েছে। তখন তার স্ত্রী গিয়ে টাকা ফেরত চায়। পরে মহসিন ৫০ হাজার টাকা ফেরত দেন। বাকি ১ লাখ ৩৫ হাজার টাকা চাইতে গেলে স্ত্রীসহ তাকে বিভিন্ন মামলায় আসামি করাসহ ক্রসফায়ারে হত্যার হুমকি দেন। 

নেছার জানান, এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। 

এ বিষয়ে এসআই মহসিন সাংবাদিকদের বলেন, ’স্থানীয় পালোয়ান, দর্জি ও মাতুব্বর বংশের মধ্যে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত দুধা পল্লানের মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় ২৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ঘুষ লেনদেনসহ ক্রসফায়ারের হুমকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, ’নেছার উদ্দিনের দেওয়া অভিযোগের তদন্ত চলছে। তদন্তের আগে কিছুই বলা যাবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা