× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গারো পাহাড়ে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৭:৩৩ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৭:৩৯ পিএম

শেরপুরের শ্রীবরদীতে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকার হালুয়াহাটি গ্রামের পাহাড়ি ছড়া থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (৮ অক্টোবর) সকালে সেটি বালিঝুড়ি রেঞ্জের জঙ্গলে অবমুক্ত করা হয়।

বালিঝুড়ির রেঞ্জার রবিউল ইসলাম জানান, উদ্ধার করা সাপটি ১২ ফুট দৈর্ঘ্যের। এটি সম্ভবত বার্মিজ পাইথন অজগর হবে। পাহাড়ে সাপসহ অন্যান্য প্রাণীদের আনাগোনা বেড়েছে। সম্প্রতি বালিঝুড়ি রেঞ্জ এলাকার গারো পাহাড়ে গভীর বনায়ন হওয়ায় জীববৈচিত্র্য ফিরে আসতে শুরু করেছে। এতে বনঘেঁষা লোকালয়ে প্রায় জীবজন্তুর দেখা মিলছে। আমরা স্থানীয় পাহাড়িদের প্রতিনিয়ত বুঝাচ্ছি যে, তারা যেন কোনো বন্যপ্রাণীকে বিরক্ত না করে।

রবিউল ইসলাম আরও বলেন, ‘গত শনিবার বিকালে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়াতে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে আমরা সেখান থেকে সাপটি উদ্ধার করে রবিবার সকালে রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করি। সম্প্রতি আরও একটি বড় অজগর গারো পাহাড়ে অবমুক্ত করা হয়।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা