× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্বোধনের জন্য আনা ট্রেনে পাথর নিক্ষেপ কিশোর আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ২৩:০৬ পিএম

উদ্বোধনের জন্য আনা ট্রেনে পাথর নিক্ষেপ  কিশোর আটক

পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষায় থাকা ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে রাজবাড়ী জিআরপি থানা-পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন। আটক কিশোর পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের বাসিন্দা। সে অষ্টম শ্রেণির ছাত্র।

জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী পদ্মা রেল সেতু উদ্বোধন করবেন। রেল সেতু উদ্বোধনী ট্রেন ঈশ্বরদী থেকে গত শুক্রবার সকালে আসার সময় পাংশার কালিকাপুর ব্রিজ অতিক্রম করলে সেখান থেকে এক কিশোর দুটি পাথর ট্রেনের দিকে ছুড়ে মারে। একটি পাথর ট্রেনের নিচে লাগে, অপরটি ট্রেনের একটি এসি বগির দরজায় লাগে। এতে দরজার গ্লাস ভেঙে যায়। এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। পরে ওই কিশোরকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা