× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় চিরনিদ্রায় শায়িত মাসুম আজিজ

পাবনা সংবাদদাতা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১০:১৩ এএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১২:৩০ পিএম

মাসুম আজিজ

মাসুম আজিজ

পাবনায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্য নির্মাতা মাসুম আজিজ। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় তার ইচ্ছানুযায়ী জেলার ফরিদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দেশসেরা এই অভিনেতার মরদেহ ফরিদপুর পৌর সদরের খলিসাদহ এলাকায় পৌঁছায়। এদিন বিকাল ৩টায় ঢাকা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ হয়ে মরদেহ নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হন স্বজনরা।

মরদেহ নিজভিটায় পৌঁছালে সেখানে হৃদয়বিদায়ক দৃশ্যের সৃষ্ট হয়। দূর-দূরান্ত থেকে তার ভক্ত-অনুরাগীরা শেষবারের মতো দেখতে ভিড় করেন। আগেই উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। তারা সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সেখান থেকে রাত সোয়া ৮টার দিকে মরদেহ নেওয়া হয় ফরিদপুর পৌর সদরে বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চে। সেখানে মাসুম আজিজের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে সাড়ে ৮টায় জানাজা শেষে তার ইচ্ছানুযায়ী ফরিদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফরিদপুরের বনওয়ারীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের রেজিস্ট্রেশন করার জন্য সর্বশেষ পাবনায় এসেছিলেন মাসুম আজিজ। এটাই ছিল তার নিজ এলাকাতে শেষ আসা।

মাসুম আজিজ দীর্ঘদিন ক্যান্সারের পাশাপাশি হার্টের সমস্যায় ভুগছিলেন । ২০১৭ সালে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তখন তার অস্ত্রোপচার করা হয়। গত বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতাকে স্কয়ার হাসপাতালের ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়।  সেখানে সোমবার বেলা ২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।

হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ দীর্ঘ কর্মজীবনে তিনি চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। 


এ বছর (২০২২) তিনি অভিনয়ে একুশে পদক লাভ করেন। পারিবারিকভাবে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।

প্রবা/আরএম/আআ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা