× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরপুরে বৃষ্টিতে পানিবন্দি শতাধিক পরিবার

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১৬:৩১ পিএম

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলেপল্লীতে। প্রবা ফটো

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলেপল্লীতে। প্রবা ফটো

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জেলেপল্লীতে তিন দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে জেলেপল্লীর শতাধিক বসতবাড়িতে পানি ঢুকেছে। ঘরের মধ্যে পানি থই থই করছে। রান্নাবান্না থেকে শুরু করে নিত্যকর্মে ব্যাপক বিঘ্ন ঘটছে। পানিবন্দি হওয়ায় স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা।

শনিবার (৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছেন এসব পরিবারের কয়েক শত সদস্য।

জেলেপল্লীর বিমল সরকার জানান, প্রায় দুই যুগ ধরে আমাদের জেলে পল্লীতে ভারী বর্ষণ হলে ঘরবাড়িতে পানি জমে। আমাদের চলাচল, রান্নাবান্না ও কাজকর্মে দুর্ভোগ পোহাতে হয়। আমরা এখানকার দরিদ্র ও হতদরিদ্র লোকজন জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই।

তাপসী রাণী সরকার বলেন, ভোট আসলে আমাদের আদর বাড়ে। পরবর্তীতে আমাদের কেউ খোঁজ নেয় না। এত পানির মধ্যে আমরা কীভাবে বসবাস করব। তাপসি মালো নামে আরেকজন বলেন, বসবাসের ঘরে ও রান্না ঘরে পানি উঠে গেছে। রান্না করতে পারিনি। আমরা ছয়জন সদস্য সবাই না খেয়ে দিন কাটাচ্ছি।

স্থানীয় বাসিন্দা বিকাশ মালো জানান, আমাদের দুঃখ কষ্টের কেউ খোঁজ খবর নেয়নি। কাদা ও পানির মধ্যে চলাফেরা করে পায়ে ঘা হয়ে গেছে। বৃষ্টির মৌসুমে আমাদের দুঃখ-কষ্টের সীমা থাকে না। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন আমাদের দুঃখ-কষ্টের একটু খোঁজখবর নেওয়ার জন্য।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, টানা বৃষ্টিতে কৃষ্ণপুরের জেলে পল্লীতে কিছু পরিবার পানির মধ্যে বসবাস করছেন এই বিষয়ে আমি অবগত ছিলাম না। আমাকে এই বিষয়ে কেউ জানায়নি। তবে আপনাদের মাধ্যমে জানলাম। দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা