× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১১:১০ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ১১:২২ এএম

সদর থানা, বান্দরবান। প্রবা ফটো

সদর থানা, বান্দরবান। প্রবা ফটো

বান্দরবান সদরে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) সকালে পৌর এলাকার বালাঘাটা ১ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম মেমংসিং মারমা। সে কুহালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নীচে বুড়ি পাড়ার এলাকার মং সিং য়ই মারমার ছেলে। বান্দরবান সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মেমংসিং মারমা।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। মরদেহের গলায় গামছা পেঁচানো এবং জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় ছিল ওই শিক্ষার্থী। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, গত আগস্টে বন্যা হলে মেমংসিং মারমার বাসা ডুবে যায়। থাকার জায়গা না থাকায় গত এক মাস প্রাইভেট শিক্ষক মংক্যহ্লা মারমার ভাড়া বাসায় বসবাস করত এবং ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে পড়ত। গতকাল প্রাইভেট শিক্ষক গ্রামের বাড়ি গেলে রাতে সে এক রুমে এবং তার সহপাঠী উসাই শৈ মারমা আলাদা রুমে একা ঘুমিয়ে ছিল। সকালে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় জানালা দিয়ে দেখতে পায় মেমংসিং মারমা জানালার গ্রিলে ঝুলে আছে। বাড়ির মালিককে জানালে তিনি আমাকে জানান। আমি সদর থানা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা