× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরাইলে ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড ঘরবাড়ি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ২১:৫২ পিএম

সরাইলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ১৫-২০ টি ঘরবাড়ি। প্রবা ফটো

সরাইলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ১৫-২০ টি ঘরবাড়ি। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ১৫-২০ টি ঘরবাড়ি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেরাতলী গ্রামে ঝড় আঘাত হানে। প্রায় ১৫-২০ মিনিট স্থায়ী ঝড়ের সঙ্গে ছিল বজ্রপাতও। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রো জানান, ঝড়ে শত শত গাছ উপড়ে পড়ে রাস্তায়। অনেক ঘরের টিনের চালা উড়ে আটকে যায় গাছে। ছিঁড়ে যায় বিদ্যুতের তার। এ ছাড়া রাস্তায় গাছ পড়ে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। 

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বলেন, ‘শুক্রবার সকাল থেকেই ভারি ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছিল। দুপুরে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচন্ড বেগে টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার টিনশেড ঘরবাড়িসহ ১৫-২০ টি দোকান লন্ডভন্ড হয়ে যায়। টিনের চালা উড়ে গাছে আটকে যায়। বিদ্যুতের তার ছিড়ে সংযোগ বিচ্ছন্ন হয়ে পড়ে। পাশাপাশি কয়েকটি গাছও উপড়ে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।’

ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা