× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্যাংশন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, তারা যাকে খুশি দিতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ২০:১৬ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ২০:৪৬ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনে বক্তব্য দেন আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

নেত্রকোণার মোহনগঞ্জে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনে বক্তব্য দেন আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, স্যাংশন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ একটা বিষয়। এটা তারা যাকে খুশি তাকে দিতে পারে। পূর্বেও এটা ছিল। যে কেউ চাইলেই তাদের ভিসা পায় না। সুতরাং এটা তাদের চলমান প্রক্রিয়া। এটা নিয়ে আমাদের বলার কিছু নেই।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনের সময় মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে আধুনিক, স্মার্ট ও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে। তারা এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। পুলিশ বাহিনী বর্তমানে সাধারণ মানুষের বন্ধু হয়ে উঠেছে।’

আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সেখানে তিনি বৃক্ষরোপণ করেন এবং পরে আদর্শনগরের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের উদ্বোধন করেন। 

এ সময় নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-খালিয়াজুরী-মদন) আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা