× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্থিক সংকটে উন্নত চিকিৎসা পাচ্ছেন না চারণকবি রাধাপদ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৫:৫৫ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১৬:৪৯ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন চারণকবি রাধাপদ রায়। ছবি : সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন চারণকবি রাধাপদ রায়। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুর্বৃত্তদের হামলায় আহত চারণকবি রাধাপদ রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে আর্থিক সংকটের কারণে তা করাতে পারছেন না বলে জানিয়েছে কবির পরিবার।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে কবির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সার্বিক চিকিৎসা দিতে। তিনি কোমরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের হাসপাতালে বিশেষজ্ঞ অর্থোপেডিক কোনো চিকিৎসক নেই। তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার পরিবারকে পরামর্শ দিয়েছি।’

উন্নত চিকিৎসার বিষয়ে কবির ছেলে শ্রী জুগল রায় প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘চিকিৎসক বাবার উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে পারছি না। কারণ দিনমজুর করে সংসার চলে আমাদের। উন্নত চিকিৎসার টাকা কোথায় পাব? বাধ্য হয়ে বাবাকে বাড়িতে নিয়ে যেতে হবে।’

গত শনিবার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে নিজ এলাকায় হামলার শিকার হন চারণকবি রাধাপদ রায়। এ ঘটনায় কবির ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় রফিকুল ইসলাম ও কদুর আলী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে প্রধান আসামি রফিকুল ইসলামকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক কদুর আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা