× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দিন ধরে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১০:৩১ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১০:৪৭ এএম

তিন দিন ধরে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে রাজবাড়ী বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে তিন দিন ধরে ঢাকার সঙ্গে রাজবাড়ীর সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে বাসে সরাসরি চলাচলকারী যাত্রীদের। তবে আঞ্চলিক রুটের লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লিটন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেয়। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন দুটি ট্রিপের স্থানে এ রুটে পাঁচ-ছয়টি বাস চালু করে। এর জেরে গত শুক্রবার রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ গোল্ডেন লাইনের দুটি বাস রেখে বাকি বাসের যাত্রী নামিয়ে দিয়ে খালি বাস ফেরত পাঠায়।

এর জেরে দুই দিন পর রবিবার সন্ধ্যায় ঢাকার গাবতলী বাস টার্মিনালে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেন। একই সঙ্গে ঘোষণা দেন রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসবে না, আবার ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। এর পরদিন সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লিটন বলেন, ‘রাজবাড়ী-ঢাকা রুটে ১০৩টি ট্রিপ চলাচল করে। যার মধ্যে রাজবাড়ীর বাসের ট্রিপ রয়েছে মাত্র ৫৩টি। কোনো আলোচনা না করে অন্যান্য বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করায় আমরা তাতে বাধা দিই। এর ফলে তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা বলেছেন আমরা যেন গাড়ি নিয়ে ঢাকা না যাই। তাই নিরাপত্তার কথা ভেবে আমরা বাস বন্ধ রেখেছি। এ বিষয়ে এখনও কোনো সুরাহা হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা