× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাতির জন্য মালা কিনে ফেরার পথে ট্রাকচাপায় নানার মৃত্যু

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৩:২৯ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১৩:৪৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাদামবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিনহাজ উদ্দিন নামে এক সাইকেলআরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পামুলী ইউনিয়নের ভূল্লীপাড়া এলাকায় ঢাঙ্গীরহাট-লক্ষ্মীরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মিনহাজের বাড়ি ওই ইউনিয়নের হেদায়েতপুর পামুলী পাড়া এলাকায়। তিনি বাঁশ শিল্পের কারিগর হিসেবে কাজ করতেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাতে পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনীভূষণ রায় জানান, মঙ্গলবার মেয়ের বাড়ি বেড়াতে যেতে চেয়েছিলেন মিনহাজ উদ্দিন। এজন্য সোমবার রাতে স্থানীয় লক্ষ্মীর হাট বাজার থেকে বাজার সদাই করা শেষে নাতির জন্য একটি চামড়ার মালা কেনেন। পরে বাসায় ফেরার পথে ইউনিয়নের ঢাঙ্গীরহাট-লক্ষ্মীরহাট সড়কের ভূল্লীপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় তিনি মারা যান।

দেবীগঞ্জ থানার ওসি খন্দকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তার পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা