× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচুরিপানার দোহাই দিয়ে নৌকাবাইচের ফাইনাল স্থগিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ২১:০৫ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ০১:৩৫ এএম

নৌকাবাইচে অংশ নেওয়া বাইচালরা। প্রবা ফটো

নৌকাবাইচে অংশ নেওয়া বাইচালরা। প্রবা ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে কচুরিপানার দোহাই দিয়ে নৌকাবাইচের ফাইনাল রাউন্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ। এতে অসন্তুষ্টি প্রকাশ করেন প্রতিযোগীরা। সোমবার (২ অক্টোবর) দুপুর ২টায় পৌর শহরের করতোয়া নদীতে এ মৌসুমের ফাইনাল বাইচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে আয়োজক কমিটি উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতি এ খেলা স্থগিত করে। পরে ফাইনাল খেলার তারিখ জানানো হবে বলে জানায় তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নৌকার মালিক বলেন, এক দিনের বাইচে অংশগ্রহণ করতে তাদের প্রচুর টাকা খরচ হয়। ঘোষণা দিয়েও ফাইনাল বাইচ সম্পন্ন না করায় তিনি আয়োজকদের সমালোচনা করে বলেন, এখানে তাদের ভিন্ন কোনো মতলব থাকতে পারে।

কচুরিপানার কারণে বাইচ পরিচালনা করা কঠিন বলে স্বীকার করে আয়োজক কমিটির সদস্য হাফিজুর রহমান বিদ্যুৎ বলেন, ‘অনিবার্য কারণে আজকে ফাইনাল বাইচ সম্পন্ন করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। শিগগিরই ফাইনালের তারিখ ঘোষণা করা হবে।’

এদিকে আজকের বাইচে অংশগ্রহণ করে বাংলার বাঘ রেশমবাড়ী, আল মদিনা এক্সপ্রেস, স্বপ্নের তরী ভাইমারা, নিউ বাংলার বাঘ রাউতরা, নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম, নলুয়া একতা চ্যালেঞ্জার, কৈবর্ত্তগাতী একতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস চিনাধুকুরিয়াসহ আলোচিত বেশ কয়েকটি বড় বড় নৌকা।

বাইচের প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিজয়ী হয় আল মদিনা, নলুয়া একতা চ্যালেঞ্জার, স্বপ্নের তরী ভাইমারা, নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম, কৈবর্ত্তগাতী একতা এক্সপ্রেস ও  নিউ বাংলার বাঘ রাউতরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা