× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় সিসি ব্লক ধসে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু, আহত ৫

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৭:১০ পিএম

ব্লক ধসের পর উদ্ধার অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড সদস্যরা।

ব্লক ধসের পর উদ্ধার অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড সদস্যরা।

ভোলার মেঘনা নদীর তীর সংরক্ষণের সিসি ব্লক ধসে নদীতে পড়ে লাইজু বেগম নামের এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লাইজু বেগম রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি পেশায় ভিক্ষুক বলে জানা গেছে।

গুরুতর আহত শিশুর নাম মরিয়ম। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, লাইজু বেগম দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকার সিসি ব্লক বাঁধের পাড়ে জেলেদের কাছ থেকে মাছ আনতে গিয়েছিলেন। তখন সেখানকার ব্লক ধসে পড়ে। এতে নদীতে পড়ে ঘটনাস্থলেই লাইজু বেগমের মৃত্যু হয়। 

স্থানীয় অটোরিকশা চালক শাকিল জানান, তিনি ঘটনাস্থল থেকে আহত শিশুকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।

ইউএনও মো. তৌহিদুল ইসলাম বলেন, সিসি ব্লক ধসে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। আহত এক শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা