× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি-জামায়াতের আলটিমেটাম রাজপথে প্রতিহত করা হবে : মির্জা আজম

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৬:৩৬ পিএম

বিএনপি-জামায়াতের আলটিমেটাম রাজপথে প্রতিহত করা হবে : মির্জা আজম

চলতি মাসে সরকার পতন ঘটাতে বিএনপি-জামায়াতের ঘোষিত আলটিমেটাম রাজপথে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিতব্য উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (২ অক্টোবর) দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) উন্নয়ন ও শান্তি সমাবেশটি হবে।

মির্জা আজম বলেন, বিএনপি-জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে রাজধানীর প্রবেশ পথগুলোতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশ পথ সোনারগাঁয়ের কাচঁপুরে এই কর্মসূচি পালন করা হবে। সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করবে দেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে।

তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে আবারও শেখ হাসিনাকেই দেখতে চায়। তাই আওয়ামী লীগ সরকারের অতন্দ্র প্রহরী হয়ে অক্টোবর মাস থেকে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে। অতীতের মতো বিএনপি-জাামায়াতকে আর আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াওসহ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

এর আগে কাঁচপুরের উন্নয়ন ও শান্তি সমাবেশ স্থল পরিদর্শন করে স্থানীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক।

তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশ সফল করতে স্থানীয় নেতাকর্মীদের সব ধরণের প্রস্তুতি নিতে আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাসার হাসনাত প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা