× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ভোমরায় আমদানি-রপ্তানি বন্ধ

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৫:২১ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১৫:৫৪ পিএম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। প্রবা ফটো

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। প্রবা ফটো

ভারতে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে গান্ধী জয়ন্তী পালন উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানা গেছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন ভারতে জাতীয় ছুটি হিসেবে ঘোষিত। সে কারণে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সরকারি অফিস ছুটি রয়েছে। ফলে আজ ভোমরা স্থলবন্দরের কোনো কার্যক্রম চলবে না। আগামীকাল মঙ্গলবার থেকে আবারও ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা