× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাতা দাবিতে ফেনীতে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১৩:৫৬ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১৪:০৬ পিএম

ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা। প্রবা ফটো

ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা। প্রবা ফটো

ভাতা আদায়ের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ অক্টোবর) সকালে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা।

তারা জানান, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা দিনরাত সমানতালে ভূমিকা রাখলেও আমরা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

কর্মবিরতিতে অংশ নেওয়া ইন্টার্ন নার্স মোর্শেদা শাকিলা বলেন, ‘নার্সিংয়ে ৯০ শতাংশ স্টুডেন্ট মেয়ে। আমাদের সপ্তাহে দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদের নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে আমাদের মেয়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা