× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৯৯-এ ফোন

সমুদ্রে অর্ধ-ডুবন্ত জাহাজের ১৩ ক্রু উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ২১:২৫ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ২২:২৪ পিএম

গভীর সমুদ্রে অর্ধ-ডুবন্ত লাইটার জাহাজের ১৩ ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সংগৃহীত ফটো

গভীর সমুদ্রে অর্ধ-ডুবন্ত লাইটার জাহাজের ১৩ ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সংগৃহীত ফটো

গভীর সমুদ্রে অর্ধ-ডুবন্ত লাইটার জাহাজের ১৩ ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাদের উদ্ধার করা হয়। রবিবার (১ অক্টোবর) বিকালে উদ্ধার হওয়া নাবিকদের চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে এনে জাহাজের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, ’শনিবার সকালে এম ভি হুমাইরা নামে একটি লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লাবোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা করে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সমুদ্রে যাত্রা করে। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজটির হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের ভেতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি নিয়ন্ত্রণহীনভাবে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে।’

তিনি বলেন, ’বিকল হয়ে যাওয়া জাহাজটি ভাসানচর লাইট হাউস থেকে আনুমানিক ১০ দশমিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে নোঙরে অবস্থান করে এবং মোবাইল ফোনের মাধ্যমে ক্রুরা প্রশাসনের কাছে উদ্ধার সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহলকার্যে নিয়োজিত জাহাজ ‘বিসিজিএস সবুজ বাংলা’-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাৎক্ষণিক উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১০টার দিকে অর্ধ-ডুবন্ত অবস্থায় জাহাজের ১৩ ক্রুকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।’

জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’’শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই জাহাজের ক্রু মুরাদ ট্রিপল নাইনে ফোন করে বলেনআমাদের জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকতেছে। এখন জাহাজের কন্ট্রোল নাই। সাগরে এলোমেলো ভাসতেছি। আমরা ১৪ জন ক্রু আছি জাহাজে। আমাদের উদ্ধারের ব্যবস্থা নেন দয়া করে।এমন অনুরোধ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং সন্দ্বীপ কোস্ট গার্ডে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই কবির রায়হান উদ্ধারসংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকারী জাহাজ সবুজ বাংলা দুর্ঘটনাস্থলে গিয়ে লাইটার জাহাজটি থেকে নাবিকদের নিরাপদে উদ্ধার করে।’’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা