× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালকিনিতে ডাকাত সন্দেহে দুজনের চোখ তুলে ফেলার চেষ্টা

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১৯:৫৮ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ২০:৩১ পিএম

কালকিনিতে ডাকাত সন্দেহে দুজনের চোখ তুলে ফেলার চেষ্টা

মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে তাদের চোখ তুলে ফেলার চেষ্টা হয়েছে। 

রবিবার (১ অক্টোবর) ভোররাতে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে চোখ নষ্ট হতে বসা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

গুরুতর আহত দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকায়। 

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদুল ইসলাম বলেন, ’তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়ির উঠানে ১০-১২ জন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত জড়ো হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করে। পরে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা। ঘটনাস্থল থেকে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদার নামে দুজনকে আটক করা হয়। এ সময় উশৃঙ্খল কয়েকজন তাদের পিটুনি দিয়ে দুজনের চোখ তুলে ফেলার চেষ্টা করে। পুলিশ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেয়। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ’প্রাথমিকভাবে জানা যায়, তারা ডাকাতি করতে এসেছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা