× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় কারাম উৎসবে প্রাণের উচ্ছ্বাস

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৩ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৮ পিএম

নওগাঁর পোরশা উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝরনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কারাম উৎসবে নিজস্ব গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। প্রবা ফটো

নওগাঁর পোরশা উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝরনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কারাম উৎসবে নিজস্ব গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। প্রবা ফটো

নওগাঁয় সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মীয় প্রধান অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে নওগাঁর পোরশা উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝরনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কারাম উৎসব পালন করা হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, ‘কারাম উৎসব সমতলের আদিবাসীদের প্রাণের উৎসব। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি এটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষার বিশেষ উদ্যোগ। কারাম উৎসব সমতলে বসবাস করা নৃগোষ্ঠীর প্রাণের উচ্ছ্বাস। এ উৎসব বরেন্দ্র অঞ্চলকে মিলনমেলায় পরিণত করে।’

ঢাক-মাদলের তালে নাচ-গান আর পূজা-অর্চনায় সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, পাহান, মালো, মাতোসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন জাতিসত্তার প্রধান ধর্মীয় ও সামাজিক এই উৎসব উদযাপন করা হয়। উৎসবে বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৮টি সাংস্কৃতিক দল তাদের নিজস্ব গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। 

জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলার সভাপতি ধীরেন লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পোরশার সহকারী কমিশনার মনিরুজ্জামান, সাপাহার থানার ওসি জহিরুল ইসলাম, ভুট্টু পাহান, ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা