× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫২ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের সঙ্গে ভাতিজা সাগর আহম্মেদ জালালের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ভোরে চাচা ও ভাতিজার মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ভাতিজা জালাল মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর জালালকে এলাকাবাসী আটক করে পুলিশে দেন।

পুলিশ পরিদর্শক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা