× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৪ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৪ পিএম

সেপটিক ট্যাংক ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো

সেপটিক ট্যাংক ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো

ফেনীর ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় করইয়া বাগান এলাকার মাইন উদ্দিন ও বাগেরহাটের কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের বাসিন্দা বিকাশ চন্দ্র দাস।

ছাগলনাইয়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ওয়ালী উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি একজন শ্রমিক ঢালাইয়ের জিনিসপত্র খোলার জন্য নিচে নামলে সেখানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে আরেকজন শ্রমিক তাকে উদ্ধার করতে নামলে তিনিও আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যান। ভেতরে পানি জমে ছিল। সেই পানিতে ডুবে মারা যান তারা। তার পরও পুরো বিষয়টি তদন্ত করছি। পাশাপাশি ময়নাতদন্তের মাধ্যমে আসল ঘটনাটি উদঘাটন করা হবে। সেপটিক ট্যাংক ভেঙে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা