× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পিডবোট ডুবে সাবেক নারী ইউপি সদস্য নিহত

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৫ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৬ পিএম

কায়ুকখালীয়া ঘাট থেকে ১৭ পর্যটকসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। প্রবা ফটো

কায়ুকখালীয়া ঘাট থেকে ১৭ পর্যটকসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। এতে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য ফিরোজা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৭ পর্যটকসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের নাফ নদের ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষংদিয়ার টুরারমাথা (গোলগড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম সেন্টমার্টিন ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা আব্বাস আলীর স্ত্রী এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। 

সেন্টমার্টিন ইউপি সদস্য ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম তথ্যটি নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে কায়ুকখালীয়া ঘাট থেকে ১৭ জন পর্যটক, পাঁচজন স্থানীয় বাসিন্দা এবং চালক ও তার সহকারীসহ স্পিডবোটটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। নাফ নদের ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষংদিয়ার টুরারমাথা (গোলগড়া) এলাকায় পৌঁছলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে। এ সময় স্থানীয় কোস্ট গার্ডের একটি টহল দল ও যাত্রীবাহী স্পিডবোট এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্পিডবোটের যাত্রী আরিফ বলেন, ‘২৪ জন যাত্রী নিয়ে টেকনাফের কায়ুকখালীয়া ঘাট থেকে স্পিডবোটটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। শাহপরীর দ্বীপের নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় স্পিডবোটের তলা ফেটে যায়। এ সময় চালক আব্দুল্লাহ পার্শ্ববর্তী কোস্ট গার্ড ও অপর একটি স্পিডবোটের সহযোগিতা চাইলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।’

টেকনাফের ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘স্পিডবোটডুবিতে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা