মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৮ পিএম
মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে মাধবপুর থানার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মাধবপুর থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে সুলতানপুর গ্রামের জারু মিয়ার ছেলে ফারুক মিয়া, ইদ্রিছ আলীর ছেলে জজ মিয়াকে আটক করেছে।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম অভিযোগ সূত্রে জানান, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী প্রবাসে থাকে এবং তিন সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকে। অভিযুক্ত মাজারুল মোবাইলে ভিকটিমের একটি আপত্তিকর ছবি ওঠায়। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়া দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। গত ২৭ তারিখ রাতে মাজহারুল তার কয়েকজন বন্ধুকে নিয়ে ওই নারীর বাড়িতে এসে পূর্বের ন্যায় ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একই সঙ্গে এ ব্যাপারে কারও কাছে মুখ খুললে তাকে ও তার ছেলেমেয়েদের খুন করাসহ তার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়া দেওয়ার হুমকি দেয়। এ ব্যাপারে গতকাল একটি মামলা করা হয়েছে। মামলামূলে অভিযুক্ত দুজন আসামিকে করে গ্রেপ্তার করা হয়েছে।