× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্যাংশনের পরিস্থিতি তৈরি করেছে সরকারই : মুজাহিদুল ইসলাম সেলিম

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:২০ পিএম

মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি : সংগৃহীত

মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি : সংগৃহীত

অবিলম্বে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমান আমেরিকার স্যাংশনের পরিস্থিতি তৈরি করেছে সরকারই। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর পেট্রোল পাম্প এলাকায় সিপিবির জেলা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে নেই- এ কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সংবিধান পরিবর্তনের বিধান সংবিধানেই রয়েছে। এ সরকার উন্নয়নের কথা বললেও জনগণের জীবনমানের উন্নয়ন করতে পারেনি।

জেলা সিপিবির সভাপতি হামিদা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লবের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মাকসুদা আক্তার লাইলী, জেলা সিপিবির সাবেক সভাপতি শ. ম কামাল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা