× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমেরিকা জুজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না : আ জ ম নাছির

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৫ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫২ পিএম

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন আ জ ম নাছির উদ্দীন। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন আ জ ম নাছির উদ্দীন। প্রবা ফটো

আমেরিকা জুজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগের জয়যাত্রা প্রতিহত করা যাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, এই আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের সময় হানাদার পাক বাহিনীর প্রধান সহায়ক শক্তি ছিল। তারা পাক হানাদার বাহিনীর নিশ্চিত পরাজয়ের মুখে তাদের রক্ষা করার জন্য বঙ্গোপসাগরে সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল। কিন্তু তারপরও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় সুসম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের জন্ম থেকেই এই দেশটি আমাদের অস্তিত্ব বিপন্ন করার জন্য প্রত্যক্ষ অপচেষ্টা চালিয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকায় চাল, গম কেনার পরও পণ্যবাহী সেই জাহাজ ফিরিয়ে নিয়ে বাংলাদেশে কৃত্রিম সাময়িক দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। বাঙালি এখনও সেই দুঃসহ স্মৃতি ভুলে যায়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় বিজয়ী শক্তির পুরোধা ও প্রতিনিধিত্বশীল উপমহাদেশের প্রাচীনতম গণসংগঠন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ধারাবাহিক বিজয় ও ক্ষমতা আরোহণের লক্ষ্য নিয়ে আমাদের রাজপথে সদা সতর্ক অবস্থান নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের গর্ব ও অহংকারের প্রতীক। বিশ্বের বিদ্যমান সব সমস্যার সমাধানকল্পে তিনি আন্তর্জাতিক ফোরামে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। এ কারণে তার পরিচয় বিশ্বজনীন এবং বিশ্বমানবতার জননী।  

তিনি বলেন, দেশের ধারাবাহিক উন্নয়ন অভিযাত্রায় ঈর্ষান্বিত দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মহাজোট একটি ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। এদের একমাত্র কৌশল হলো- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে একটি অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করা। এ জন্য লক্ষ্য করা যাচ্ছে, ১/১১-এর মতো আরেকটি ঘটনার পুনরাবৃত্তির জন্য বিএনপি-জামায়াত জোটের সঙ্গে কথিত সুশীল সমাজের অনেকেই যুক্ত হয়েছেন। এদেরকে চিহ্নিত করে রাজপথে মোকাবিলার হিম্মত আওয়ামী লীগের আছে।

শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল কবির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা