× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৯ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম

রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো

রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো

অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সংবিধানে পরিস্কারভাবে লেখা আছে এই দেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের মানুষের এখানে সমান অধিকার  ও মর্যাদা নিয়ে বসবাসের অধিকার আছে বলে। এই অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে।’

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সব ধর্মের মূল বাণী মানুষের কল্যাণ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সব সময় বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই দেশের জন্য সবাইকে কাজ করতে হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজেদের সংখ্যালঘু না ভেবে বাঙালি ভাবতে হবে। দেশের জন্য আমরা যুদ্ধ করেছি। ভয় পেলে চলবেনা।অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন করে সমাজে সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন সনাতন ধর্মের মানুষ নৌকায় ভোট দেয় কেন? আমি বলি স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে সনাতন ধর্মের মানুষ হয় যুদ্ধে গিয়েছিল নতুবা জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। স্বাধীনতা লাভের পরে আওয়ামী লীগ সরকারই আবার তাদের দেশে ফিরিয়ে এনেছিল।সনাতন ধর্মের মানুষ বেইমান না তাই নৌকায় ভোট দেয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই রাণীনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক, ওসি তারেকুর রহমান সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী মন্দির প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা