× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি মেহজাবিন মোরশেদসহ ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ডিক্রি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৭ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৮ পিএম

মেহজাবিন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মেহজাবিন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিম। ছবি: সংগৃহীত

বেসিক ব্যাংকের দায়ের করা ঋণ খেলাপি মামলায় আইজি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবেক এমপি মেহজাবিন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ চার ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮৩ কোটি খেলাপি ঋণ পরিশোধের রায় দিয়েছেন আদালত। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। একই রায়ে আদালত ৬০ দিনের মধ্যে এই ঋণ পরিশোধের নির্দেশ দিয়েছেন। 

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকি দুই আসমিরা হলেন- আইজি নেভিগেশন লিমিটেডের পরিচালক মিসেস হুমাইরা করিম ও সৈয়দ মোজাফফর হোসেন।

রেজাউল করিম শাহেদ বলেন, ‘১৮৩ কোটি ৭১ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে বেসিক ব্যাংক লিমিটেড বিবাদীদের বিরুদ্ধে ২০২১ মামলাটি দায়ের করেন। ওই মামলায় বিবাদীদের আদালতের হাজির হতে বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা আদালতে হাজির হননি। পরে এ ঘটনায় আজ আদালত বিবাদীদের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধের রায় ঘোষণা করেন। বিবাদীদের ৬০ দিনের মধ্যে এই ঋণ পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়।’

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, গত ২৯ জানুয়ারি এক আদেশে আদালত বিবাদীদের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয়। এরপর ৬টি ধার্য তারিখ অতিবাহিত হলেও বিবাদীরা আদালতের নির্দেশ মোতাবেক পাসপোর্ট জমা দেননি। তাই আদালতের আদেশ প্রতিপালন না করায় আজ মামলাটি এক তরফা শুনানির জন্য দিন করা হয়। শুনানিতে বাদীপক্ষের হলফান্তে প্রদত্ত জবানবন্দী, বিবাদী পক্ষের ঋণ আবেদনপত্র, বাদী ব্যাংকের ঋণ মঞ্জুরিপত্র, চার্জ ডকুমেন্ট, হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায়- বাদী ব্যাংক বিবাদীদের কাছে ১৮৩ কোটি ৭১ লাখ টাকা পাওনা আছে। সার্বিক পর্যালোচনায় বাদী পক্ষ মামলা প্রমাণে সক্ষম হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা