× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে জশনে জুলুস বৃহস্পতিবার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৩ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:১২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে জশনে জুলুসের আয়োজন করতে যাচ্ছে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জশনে জুলুস বের করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘১২ রবিউল আউয়াল বৃহস্পতিবার সকাল ৮টায় জশনে জুলুস আরম্ভ হবে। জুলুসটি নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এলাকা থেকে শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মসজিদ চকবাজার, প্যারেড ময়দানের পশ্চিম পাশের সড়ক হয়ে গণি বেকারি, খাস্তগীর স্কুল, শহীদ সাইফুদ্দিন খালেদ রো, আসকার দিঘী, কাজীর দেউড়ি মোড়, ওয়াসা, জিইসি, ২ নম্বর গেট হয়ে পুনরায় সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন জুলুস ময়দানে গিয়ে দুপুর ১২টায় শেষ হবে। পরে সেখানে মাহফিল শেষে জোহর নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে।’

এদিকে জশনে জুলুসকে কেন্দ্র করে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরীর সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা