× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্যাংশন দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২১ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৯ পিএম

টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত উপজেলা কৃষি মেলা উদ্বোধন করেন মন্ত্রী। প্রবা ফটো

টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত উপজেলা কৃষি মেলা উদ্বোধন করেন মন্ত্রী। প্রবা ফটো

কোনো দেশই স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়ে নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘আমরা জনগণকে নিয়ে নির্বাচন করব। অতএব কোনো অপশক্তি চাইলেও নির্বাচন বানচাল করতে পারবে না।‘

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত উপজেলা কৃষি মেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। তারা যে কবরে পা দিয়েছিলেন, সেখান থেকে এখনও উঠতে পারেনি। আপনাদের আন্দোলন-সংগ্রামে এ দেশের জনগণ নেই। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন। 

তিনি বলেন, ‘আলু নিয়ে সিন্ডিকেট করেছে কোল্ডস্টোরের মালিকরা, সিন্ডিকেট ভাঙার সব প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আলুর বাজার স্বাভাবিক হবে শিগগিরই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কাচা বাজারে মূল্য বেশি হয়েছে।’

প্রথমবারের মতো প্রতি কেজি আলুর সর্বোচ্চ খুচরা দাম ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা এবং প্রতি পিস ফার্মের ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে এসব পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে বাড়তি দামে এসব পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের।

কৃষি মেলা উদ্বোধন অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম সোহরাব উদ্দিন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাশার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা