গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৮ পিএম
বর্ণি বাঁওড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রবা ফটো
গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ায় বর্ণি বাঁওড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার
(২৬ সেপ্টেম্বর) উপজেলার বর্ণি ইউনিয়নবাসীর আয়োজনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন
এলাকা থেকে আসা হাজারো মানুষ এ নৌকাবাইচ উপভোগ করেন। এদিন বাঁওড়ের দুই পাড়ে বসে গ্রামীণ মেলা।
গোপালগঞ্জ
জেলা ছাড়াও খুলনা, বাগেরহাট, নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে আসা বাছারী নৌকা প্রতিযোগিতায়
অংশ নেয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ নৌকাবাইচ। বাঁওড়ের মধ্যে ছোট-বড় অসংখ্য
নৌকা ও ট্রলারে বসে মানুষ উপভোগ করেন এ বাইচ।
এ
ছাড়া বাঁওড়ের দুই পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষও উপভোগ করেন এ দৃষ্টিনন্দন বাইচ। মেলা
উপলক্ষে বাঁওড়ের দুই পাড়ে গ্রামীণ মেলা বসে। এ মেলায়
মিষ্টি, চানাচুর, চটপটি, ফুচকাসহ বিভিন্ন ধরনের খাবার, শিশুদের খেলনাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয়
জিনিসপত্রের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।
নৌকাবাইচের
অন্যতম আয়োজক বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার বলেন, ‘আমাদের পূর্বপুরুষের এ ঐতিহ্য
ধরে রাখার জন্য এ নৌকাবাইচের আয়োজন।’
খুলনা
থেকে আগত মামা-ভাগ্নের জলপুরী নৌকা প্রথম, গোপালগঞ্জের বর্ণি গ্রামের স্বপ্নের তরী
দ্বিতীয় ও জোয়ারিয়া গ্রামের জয় মা দুর্গা নৌকা তৃতীয় স্থান অধিকার করায় প্রধান অতিথি জেলা
প্রশাসক কাজী মাহবুবুল আলম বিজয়ীদের হাতে ফ্রিজ উপহার তুলে দেন। এ ছাড়া অংশ নেওয়া
প্রতিটি নৌকাকে পুরস্কার হিসেবে মনিটর তুলে দেন অতিথিরা।