× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুঙ্গিপাড়ার বর্ণি বাঁওড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৮ পিএম

বর্ণি বাঁওড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রবা ফটো

বর্ণি বাঁওড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রবা ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণি বাঁওড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বর্ণি ইউনিয়নবাসীর আয়োজনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ এ নৌকাবাইচ উপভোগ করেন। এদিন বাঁওড়ের দুই পাড়ে বসে গ্রামীণ মেলা।

গোপালগঞ্জ জেলা ছাড়াও খুলনা, বাগেরহাট, নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে আসা বাছারী নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ নৌকাবাইচ। বাঁওড়ের মধ্যে ছোট-বড় অসংখ্য নৌকা ও ট্রলারে বসে মানুষ উপভোগ করেন এ বাইচ।

এ ছাড়া বাঁওড়ের দুই পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষও উপভোগ করেন এ দৃষ্টিনন্দন বাইচ। মেলা উপলক্ষে বাঁওড়ের দুই পাড়ে গ্রামীণ মেলা বসে। এ মেলায় মিষ্টি, চানাচুর, চটপটি, ফুচকাসহ বিভিন্ন ধরনের খাবার, শিশুদের খেলনাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। 

নৌকাবাইচের অন্যতম আয়োজক বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার বলেন, ‘আমাদের পূর্বপুরুষের এ ঐতিহ্য ধরে রাখার জন্য এ নৌকাবাইচের আয়োজন।’

খুলনা থেকে আগত মামা-ভাগ্নের জলপুরী নৌকা প্রথম, গোপালগঞ্জের বর্ণি গ্রামের স্বপ্নের তরী দ্বিতীয় ও জোয়ারিয়া গ্রামের জয় মা দুর্গা নৌকা তৃতীয় স্থান অধিকার করায় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বিজয়ীদের হাতে ফ্রিজ উপহার তুলে দেন। এ ছাড়া অংশ নেওয়া প্রতিটি নৌকাকে পুরস্কার হিসেবে মনিটর তুলে দেন অতিথিরা।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা