× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কারাবন্দি খালেদা জিয়া’ সেজে নজর কেড়েছে প্রার্থনা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৪ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৭ পিএম

বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দি খালেদা জিয়া’ সেজে নজর কেড়েছে কালীগঞ্জের মেয়ে প্রার্থনা। প্রবা ফটো

বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দি খালেদা জিয়া’ সেজে নজর কেড়েছে কালীগঞ্জের মেয়ে প্রার্থনা। প্রবা ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্দি অবস্থায় আছেন। কিন্তু মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চে একটি গাড়িতে এক কিশোরীর বেশভূষা সবার নজর কাড়ে।

বহরে ‘কারাবন্দি খালেদা জিয়া’ সেজে নিজেকে তুলে ধরে হুমায়রা জান্নাত প্রার্থনা নামে সপ্তম শ্রেণিপড়ুয়া এক কিশোরী। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান হামিদের কন্যা।

সাবেক প্রধানমন্ত্রীর মতো সেজে আসা কিশোরীকে একনজর দেখতে ভিড় করেন কর্মসূচিতে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীরা।  

দেখা যায়, বহরের একটি পিকআপ ভ্যানকে ভ্রাম্যমাণ কারাগার বানিয়ে ভেতরে রাখা হয়েছে কিশোরীকে। সেখানে বসেই হাত তুলে নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছে সে।

এদিন দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্বোধনী সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু হওয়া রোডমার্চটি ঝিনাইদহ থেকে মাগুরা ও যশোর হয়ে খুলনা গিয়ে শেষ হয়।

ওই বহরে সেই প্রতীকী কারাগারে খালেদা জিয়ার মুক্তির দাবি লিখে রাখা হয়েছে। ওই পিকআপ ভ্যানে ছিলেন মেয়েটির বাবা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ কয়েকজন নারী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা