× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবনের ঝুঁকি নিয়ে বসবাস

এম পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৩ এএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১২ পিএম

মোরেলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের পাঁচ সরকারি কোর্য়াটার ভবন। প্রবা ফটো

মোরেলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের পাঁচ সরকারি কোর্য়াটার ভবন। প্রবা ফটো

ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে রড। টিনশেডের ঘরগুলো সামান্য বৃষ্টিতে পানি ঢুকে তলিয়ে যায়। কোনোমতে টিনের চালায় পলিথিন টাঙিয়ে ঢেকে রাখা হয়েছে। পাঁচ বছর আগে এ আবাসিক ভবনগুলো সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও তিন যুগ ধরে ঝুঁকি নিয়ে থাকছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ চিত্র বাগেরহাটের মোরেলগঞ্জ এলাকার। পাঁচটি কোয়ার্টার ভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কোয়ার্টারের এ ভবনগুলো সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকি নিয়ে থাকছেন কর্মকর্তা-কর্মচারীরা। ভবনগুলো বসবাসের অনুপযোগী হওয়ায় অনেক কর্মকর্তা বাড়তি ব্যয়ের বোঝা টেনে ভাড়া নিয়ে থাকছেন কাছের আবাসিক এলাকায়।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ৪৪০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত এককালের ছোট কলিকাতা নামে খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মোরেলগঞ্জ। যার নামকরণ হয় ১৮৪৯ সালে এবং ৭ নভেম্বর ১৯৮২ সালে উপজেলা পরিষদ হিসেবে আত্মপ্রকাশ করে। সরকারিভাবে উপজেলা পরিষদ ঘোষণার পরপরই উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য পাঁচটি সরকারি কোয়ার্টার ভবন ও তিনটি টিনশেড সেমিপাকা ঘর নির্মাণ করা হয়। পরে নামমাত্র দুয়েকবার সংস্কার করা হলেও ৮০-এর দশকে নির্মিত এ কোয়ার্টার ভবনগুলো এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে রড। টিনশেডের ঘরগুলো সামান্য বৃষ্টিতে পানি ঢুকে তলিয়ে যায়। বৃষ্টির পানি থেকে নিরাপদে থাকতে কোনোমতে টিনের চালায় পলিথিন টাঙিয়ে ঢেকে রাখা হয়েছে। 

পল্লী উন্নয়ন অধিদপ্তরের বিআরডিপি কোয়ার্টারের একটি ভবনের তিনটি রুমের একটিতে থাকছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিআরডিপি কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা। ৮ মাস আগে এ ভবনে পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

অপর একটি ভবনে বসবাস করেন মাধ্যমিক শিক্ষা অফিসের এক তৃতীয় শ্রেণির কর্মচারী। পাশের টিনশেডের ভবনটিতে থাকছেন সমাজসেবা কর্মকর্তা, আনসার ভিডিপি অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসের স্টাফ, এলজিইডি অফিসের তৃতীয় শ্রেণির চারজন কর্মচারী, দারিদ্র্য বিমোচন অফিসের ফিল্ড সুপার ভাইজার।

এক তলা ব্যাচেলর কোয়ার্টার ভবনে বাস করেন দুজন সহকারী শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কমপ্লেক্স ভবনের পেছনে টিনশেডের আবাসিক ঘরটিতে ঝুঁকি নিয়ে থাকছেন নির্বাহী কর্মকর্তার দপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারী, নিরাপত্তা প্রহরী ও মসজিদের মুয়াজ্জিন। ভবনগুলোর রুগ্ন দশায় অনেক কর্মকর্তাকে পাশের আবাসিক এলাকায় ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অপরদিকে কর্মকর্তা-কর্মচারীদের টানতে হচ্ছে বাড়তি ব্যয়ের বোঝা। 

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সামছুর রহমান বলেন, ‘বিআরডিপি কোয়ার্টার ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। গত বছর উপজেলা পরিষদের মাসিক সভায় ভবনটি সংস্কারের জন্য বরাদ্দের অনুমোদন চাওয়া হয়েছে। এখন নিজেদের অর্থায়নে ভবনটি কোনোমতে মেরামত করে বসবাস করা হচ্ছে।’ 

উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘এ উপজেলার সরকারি কোয়ার্টার ভবনগুলো পাঁচ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে দুই বছর হয়েছে অপসারণের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। কোয়ার্টার ভবন সংকটে ইতোমধ্যে গত বছর এডিপির ২০ লাখ টাকা বরাদ্দে ৪ কক্ষবিশিষ্ট একটি নতুন ভবন করা হয়েছে।’

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ‘পরিত্যক্ত ভবনগুলো অপসারণ ও নতুন ভবনের অনুমোদনের জন্য ইতোমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। পুনরায় আলোচনা করে মন্ত্রণালয়ে নতুন ভবনের জন্য আবেদন পাঠানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা